প্রফেসর মনির উদ্দিন আহম্মদ, উপাধ্যক্ষ

জ্ঞান শুধু গন্তব্য নয় এ এক অনন্ত যাত্রা। সেই আলোকযাত্রারই এক উজ্জ্বল পাদপীঠ রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী। এখানে শিক্ষা মানে কেবল পাঠ্যসূচির সীমায় আবদ্ধ নয়, এখানে শিক্ষা মানে আত্ম প্রকাশ মূল্যবোধের বিকাশ এবং একজন মানবীয় মানুষ হয়ে গড়ে উঠার অনুশীলন। প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ে লুকিয়ে থাকে সম্ভবনাময় দীপশিখা। আমাদের দায়িত্ব সেই আলোকবর্তিকাকে জ্বালিয়ে রাখা-শৃঙ্খলা, সাধনা ও প্রেরণা দিয়ে।
কলেজে কর্মরত শিক্ষক, অধ্যায়নরত শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণের সম্মিলিত প্রয়াসেই আমাদের এ বিদ্যাপিঠ হয়ে উঠুক জ্ঞানের আলেকবর্তিকা, মানবিকতার আশ্রয় এবং ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি।

Knowledge is not just a destination, it is an endless journey. Rajshahi Government City College, Rajshahi is a shining foothold of that journey of light. Here, education does not mean only being confined to the limits of the curriculum, here education means self-expression, development of values, and the practice of becoming a human being. The flame of potential lies hidden in the heart of every student. Our responsibility is to keep that light burning – with discipline, pursuit, and motivation.
With the combined efforts of the teachers working in the college, the students studying, and their guardians, may this college of ours become a beacon of knowledge, a refuge for humanity, and the foundation for building the future.