
বাংলাদেশে উচ্চশিক্ষা বিস্তারের অভিযাত্রায় রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী এক অনন্য ও পথিকৃৎ প্রতিষ্ঠান। জাতির মেধা, মনন ও মানবসম্পদ উন্নয়নে প্রতিষ্ঠানটি নিরন্তর ভূমিকা রেখে চলেছে। দেশের অনেক মনীষী, পণ্ডিত ও কৃতবিদ্য শিক্ষক যেমন প্রতিষ্ঠানটি আলোকিত করেছেন, তেমনি এখানকার শিক্ষার্থীদের অনেকেই জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর। উল্লেখযোগ্যসংখ্যক মেধাবী শিক্ষক ও ছাত্র-ছাত্রীর সমাহারে কলেজ পর্যায়ে এটি এখনো দেশের শ্রেষ্ঠ উচ্চশিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান। গৌরবময় ঐতিহ্যের ধারায় শিক্ষার গুণগত মান উন্নয়নে কলেজটি নিরলসভাবে কাজ করে চলেছে।
রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহীর পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীকে আন্তরিক শুভেচ্ছা।
Rajshahi Government City College, Rajshahi is a unique and pioneering institution in the journey of expanding higher education in Bangladesh. The institution continues to play a continuous role in the development of the nation’s talent, mind and human resources. Just as many intellectuals, scholars and accomplished teachers of the country have enlightened the institution, many of its students have left their mark on the national and international arena. With a significant number of talented teachers and students, it is still the best higher education institution in the country at the college level. The college is working tirelessly to improve the quality of education in the vein of its glorious tradition.
On behalf of Rajshahi Government City College, Rajshahi, heartfelt greetings to all the well-wishers and well-wishers.






