হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) এর স্মৃতিবিজড়িত উত্তরবঙ্গের নির্ঝরিণী পদ্মার একান্ত সঙ্গী শান্ত-সৌম্য চিরবৈভবে অনন্য সৌন্দর্যের তীর্থনগরী বিভাগীয় শহর রাজশাহীর প্রাণকেন্দ্র সোনাদিঘির পাশ ঘেঁষে চলমান মালোপাড়া-পিডিবি সড়কের উত্তর পার্শ্বে রাজারহাতায় রাজশাহী সরকারি সিটি কলেজের অবস্থান । কলেজটি প্রতিষ্ঠিত হয় ১৯৫৮ খ্রিস্টাব্দে।